মূল কনটেন্টে যান
Application for a Testimonial।।প্রশংসাপত্র পাওয়ার সহজ আবেদনপত্র।।৯ম-১০ম।।
ইংরেজি

Application for a Testimonial।।প্রশংসাপত্র পাওয়ার সহজ আবেদনপত্র।।৯ম-১০ম।।

Shamim Hossain।।Instructor(Non-Tech)।। Kushtia TSC।। 38 BCS (Non-Cadre)।। · 02 অক্টোবর 2026 · 2 মিনিট পড়া · 78 বার দেখা হয়েছে

festy     Formal Application.

 

উচ্চশিক্ষায় ভর্তি কিংবা বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রয়োজনে Testimonial (প্রশংসাপত্র) একটি অপরিহার্য দলিল। বিশেষ করে এসএসসি পাসের পর কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়ায় এটি জমা দিতে হয়। নবম-দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধান শিক্ষকের নিকট প্রশংসাপত্র চেয়ে আবেদন করার স্ট্যান্ডার্ড ফরম্যাটটি নিচে তুলে ধরা হলো।

 

1.Suppose , You passed the SSC Examination this Year. Now you can need a testimonial for your admission to a college. Now You need a testimonial,So Write an application to the Headmaster of your school for a testimonial.

 

Date---------

The Headmaster

স্কুল বা কলেজের নাম লিখবে............School and college,.............স্থান / ঠিকানা।

Subject:-Application  for a testimonial.

Sir,

With due respect I beg to state that I was a student of your institution for the last five years . I have passed the SSC Examination this year from your school and obtained GPA -5 from your school . My Roll no-------and Reg no-------- . Now, I wish to  get myself admitted  into  a college. So I need a testimonial from you regarding my character and academic achievements .

I, therefore , pray and hope that you would be kindly pleased to issue a testimonial and oblige thereby. 

I remain,Sir,

Your most obedient student .

Name....

Roll....

Reg ...

Group/Trade----

Passing year---

 

 

#মনে করো, তুমি এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এখন কলেজে ভর্তির জন্য তোমার একটি প্রশংসাপত্র (Testimonial) প্রয়োজন। তাই একটি প্রশংসাপত্র চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

 

তারিখ:...............

বরাবর,

প্রধান শিক্ষক

.................স্কুল বা কলেজের নাম,....................স্কুল/কলেজের ঠিকানা

 

বিষয়: প্রশংসাপত্রের  জন্য আবেদন।

 

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি বিগত পাঁচ বছর যাবত আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। আমি এ বছর আপনার বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার রোল নম্বর [রোল নম্বর] এবং রেজিস্ট্রেশন নম্বর [রেজিস্ট্রেশন নম্বর]। বর্তমানে আমি একটি কলেজে ভর্তি হতে ইচ্ছুক। এজন্য আমার চরিত্র ও প্রাতিষ্ঠানিক ফলাফলের উল্লেখপূর্বক একটি প্রশংসাপত্র প্রয়োজন।

 

অতএব, প্রার্থনা এই যে, আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে বাধ্য করবেন।

 

আপনার অনুগত ছাত্র/ছাত্রী

নাম:...............

রোল নম্বর: ...................

রেজিস্ট্রেশন নম্বর:.....................

গ্রুপ/ট্রেড: ..........................

পাসের সন: ...........................

আরো পড়ুন