Transfer Certificate to the Headmaster।।ট্রান্সফার সার্টিফিকেট আবেদনপত্র।।
Shamim Hossain।।38 BCS (Non-Cadre)।। · 03 অক্টোবর 2026 · 3 মিনিট পড়া · 48 বার দেখা হয়েছে
Transfer certificate.
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,গত পর্বগুলোতে আমরা Testimonial এবংFull Free Studentship নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে অত্যন্ত সহজ ভাষায় বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, যাতে পরীক্ষায় শতভাগ নম্বর নিশ্চিত করা যায়।তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি Transfer Certificate (TC) সংক্রান্ত গুরুত্বপূর্ণ Application-টি। অভিভাবকের চাকরিগত বদলির কারণে নতুন স্থানে স্কুলে ভর্তির উদ্দেশ্যে কীভাবে একটি প্রফেশনাল ও নির্ভুল আবেদনপত্র লিখতে হয়, তা নিচে সহজ ও সুন্দর ফরম্যাটে উপস্থাপন করা হলো।
#Your father has been transferred from Dhaka to elsewhere. Now you will have to be admitted to a school there and need a transfer certificate. Write an application to the Headmaster for a transfer certificate.
Date---------
The Headmaster
স্কুলের নাম..............School/college/School and college, ঠিকানা...............
Subject:- Application for a transfer certificate.
Sir,
With due respect, I beg to state that I am a student of class nine of your school. Recently, My father has been transferred from Dhaka to Kushtia.As a result, our family will be shifted to Kushtia. Now I will have to be admitted to a school there . So, I need a transfer certificate from you.
I, therefore , pray and hope that your honor would be kind enough to issue a transfer certificate and oblige there by.
Your most obedient student.
Name-
Class -
Roll –
Section-
বাংলায় এভাবে আসবে।
#আপনার বাবা ঢাকা থেকে অন্য কোথাও বদলি হয়েছেন। এখন আপনাকে সেখানকার একটি স্কুলে ভর্তি হতে হবে এবং একটি ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট) প্রয়োজন। ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ---------
বরাবর
প্রধান শিক্ষক
[স্কুলের নাম] স্কুল/কলেজ/স্কুল অ্যান্ড কলেজ, [ঠিকানা]।
বিষয়: ছাড়পত্র এর জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সম্প্রতি আমার বাবা ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি হয়েছেন। এর ফলে, আমাদের পরিবার কুষ্টিয়ায় স্থানান্তরিত হবে। এখন আমাকেসেখানকার একটি স্কুলে ভর্তি হতে হবে। তাই আমার আপনার কাছ থেকে একটি ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট) প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল প্রার্থনা এই যে, আমাকে একটি ছাড়পত্র প্রদান করতে মর্জি হয় এবং বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী,
নাম:
শ্রেণি:
রোল:
সেকশন:
আশা করি আজকের এই Application-টি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। পরীক্ষা কিংবা বাস্তব প্রয়োজনে সঠিকভাবে লিখতে এটি অনেক সাহায্য করবে। নিয়মিত অনুশীলন করলে এই টপিকগুলোতে পূর্ণ নম্বর পাওয়া খুবই সহজ। পোষ্টটি শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দাও। ধন্যবাদ।